ব্রিকলেইন মসজিদের ফান্ড রেইজিং ১১ই রমজান এনটিভিতে : কমিউনিটির সহযোগিতা কামনা

ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদের খরজে হাছানা পরিশোধ ও বিল্ডিংয়ের উন্নয়ন কাজের জন্য এবারো পবিত্র রমজান মাসে ফান্ড রেইজিং যাচ্ছেন কর্তৃপক্ষ। সোমবার মসজিদের মেইন হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানানো হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ সভাপতি হরমুজ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় ঐতিহাসিক ব্রিকলেইন মসজিদ একটি লিস্টেট বিল্ডিং হওয়াতে অন্যান্য বিল্ডিংয়ের চেয়ে এর মেরামত খরচ তুলনামূলক বেশি। ছোট বড় প্রায় বিশটি জানালার কাজ ইতিমধ্যে নব্বই ভাগ সম্পন্ন হয়েছে। ছোট ছোট আরো কিছু কাজ এখনও অসমাপ্ত।

LEAVE A REPLY