ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৭৫ কিলোমিটারের যানজট

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই দীর্ঘ হচ্ছে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সারি। শুক্রবার ভোর থেকে ৭৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জের কড্ডার মোড়া পর্যন্ত তীব্র যানজট হয়েছে। বৃহস্পতিবার রাতে সড়কের নাটিয়াপাড়ায় আনারসবাহী একটি ট্রাকের সাথে অপর বাসের সংঘর্ষ, কালিয়াকৈরে দুই বাসের সংঘর্ষ, কোরবানীর পশুবাহী ট্রাকসহ অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর ওপর ভোড় ৬ টায় ঢাকাগামী একটি বাস বিকল হওয়ায় যানজট আরো দীর্ঘ হয়। যানবাহন চাপ কমাতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সবক’টি লেন খুলে দেয়া হয়েছে। ঘন্টার পর ঘন্টা যানবাহন থেমে থাকায় চরম বিপাকে রয়েছে ঘরমুখো যাত্রীরা। এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলমের বলেন, ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর বাস বিকল, নাটিয়াপাড়ায় আনারসবাহী ট্রাক ও বাসের সাথে সংঘর্ষে ফলে যানজটের সৃষ্টি হয়। বিকল ট্রাকটি সড়াতে ৩০ মিনিটের বেশি সময় লেগেছিলো। এর জন্য কিছুটা যানজট হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসসভাবে কাজ  করছে। গোড়াই হাইওয়ে থানার সাব ইনস্পেক্টর আরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈরে সড়ক দুর্ঘনায় ২ জন মারা গেছেন। এতে যানজট সৃষ্টি হয়। রাতে আরেকটি দুর্ঘটনার পর থেকে আবারও যানজটের সৃষ্টি হয়। তবে পশুবাহী ট্রাকের জন্য মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন।

LEAVE A REPLY