এক নারী তাঁর স্বামীকে বশ করতে তাবিজ-কবচ ব্যবহার শুরু করেন। এজন্য তিনি যে ব্যক্তির দ্বারস্থ হন, পরে সেই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং টানা-গয়না হাতিয়ে নেওয়ার মামলা করেন ওই নারী। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আদালত তাঁর দুদিনের রিমান্ডও মঞ্জুর করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম হায়দার। রাজধানীর উত্তরা এলাকায় ওই ঘটনা ঘটে। গত সোমবার উত্তরা পশ্চিম থানায় হায়দারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই নারী। এরপর মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মুনজুর আলম বুধবার প্রথম আলোকে বলেন, হায়দার এখন উত্তরা পশ্চিম থানা হেফাজতে আছেন। তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।






