দিনকে দিন বাড়ছে তাপমাত্রার পারদ। এর ফলে বিশ্বে দেখা দিয়েছে উষ্ণায়ণ। বরফ গলছে মেরু প্রদেশে। সবচেয়ে ভয়ংকর অবস্থা গ্রিনল্যান্ডে। সেখানে এক দিনেই বরফ খণ্ড গলেছে ১ হাজার ১০০ কোটি টন (১১ বিলিয়ন)। বরফ গলে পানি হয়ে যাওয়ার এ খবরে আতঙ্কিত বিজ্ঞানীরা। গলে যাওয়া বরফের পরিমাণ অলিম্পিকের ৪৪ লাখ সুইমিং পুলের সমান।
গ্রিনল্যান্ডে অবশ্য বরফ গলার ঘটনা আশ্চর্যের কিছু নয়। সাধারণত গ্রিনল্যান্ডের বরফ গলে গ্রীষ্মেই। এ বছর বরফ গলতে শুরু করেছে একটু আগেই। চার মাস ধরে সেখানে বরফ গলছে।






