দুয়ারে বিশ্বকাপ, খেলোয়াড়টির নামও সাকিব আল হাসান। আজকের ম্যাচে ফিফটির পর পরই সাকিব মাঠ ছেড়ে স্বেচ্ছায় বেরিয়ে আসায় দুশ্চিন্তা বাড়বেই। তবে দল সূত্রে জানা গেছে, সাকিবের চোট ততটা গুরুতর নয়। বাড়তি সতর্কতা হিসেবেই ৫০ রান করার পর নিজে থেকে উঠে আসেন। ইনিংসের সেটি ৩৬তম ওভার। জয় থেকে বাংলাদেশ ৪৬ রান দূরে। জানা গেছে, পিঠের পেশিতে হালকা টান পড়েছে সাকিবের।






