কান মাতাবে এ আর রহমানের গান

বলুন তো, ছয়টা জাতীয় পুরস্কার, দুটি অস্কার, দুটি গ্র্যামি, একটা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ১৫টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডজয়ী পদ্মভূষণ পাওয়া সুরকার ও সংগীত পরিচালক কে? ঠিক ধরেছেন। তিনি এ আর রহমান। ২০১৫ সাল থেকে শোনা যাচ্ছে সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমান চলচ্চিত্র পরিচালক হিসেবে খাতা খুলতে যাচ্ছেন। গত বছর কানের ইনটেল করপোরেশনের স্টলে ‘লে মুস্ক’ নামে সেই ছবির প্রদর্শনী হয়। এ বছর কান চলচ্চিত্র উৎসবে ‘সেন্ট অব আ সং’ শিরোনামে সেই ছবির একটি গান পরিবেশন করবেন তিনি।

LEAVE A REPLY