সরকার আন্দোলনকে দানা বাঁধতে দেবে না

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়েছিলাম। কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না।’

পাঁচ দিনের সফরে রংপুরে এসে আজ শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা বলতে পারব না। তারা আসতেও পারে, না-ও আসতে পারে। তবে আমরা নির্বাচন করব। যদি বিএনপি আসে, তবে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করব। আর বিএনপি না এলে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব।’

নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, ‘আমি গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়েছিলাম, এখনো দেয়নি। আজও গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সরকারের ইচ্ছা কী, আমি জানি না। তবে আমার মনে হয় সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না।’

LEAVE A REPLY