ঢ্যাঁড়স শুধু সবজিই নয়, মহা ঔষধও

কচি সবুজ ঢ্যাঁড়স মানেই শরীরের জন্য দারুণ উপকারী এক সবজি। বাজারে এখন প্রচুর কচি ঢ্যাঁড়স পাবেন। অনেকের প্রিয় খাবার ঢ্যাঁড়স। এতে যে ফাইবার বা তন্তু আছে, তা হজমে সাহায্য করে। এতে প্রচুর পটাশিয়াম থাকে বলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য ঢ্যাঁড়স আদর্শ খাবার। কারণ, এটি পেট ভরা রাখে।

ঢ্যাঁড়সের গুণাগুণ সম্পর্কে ‘দ্য জার্নাল অব নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি’ সাময়িকীতে ২০১৪ সালে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। ওই নিবন্ধে বলা হয়, ঢ্যাঁড়স পুষ্টিগুণে ভরা। রক্তে চিনির মাত্রায় এটি প্রভাব ফেলে। ওই গবেষণা অনুযায়ী, হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপার ট্রাইগ্লিসারিডিয়ার ক্ষেত্রে ডায়েটারি থেরাপি হিসেবে ব্যবহার করা যায় ঢ্যাঁড়স। গবেষকেরা ইঁদুরের ওপর গবেষণা করে ইতিবাচক ফল পেয়েছেন।

এতে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তা শরীরে রোগবালাই সৃষ্টিকারী ফ্রি র‍্যাডিকেলসকে প্রতিরোধ করে। শরীরের রোগ প্রতিরোধের জন্য তাই ঢ্যাঁড়স খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢ্যাঁড়স খাবারের তালিকায় রাখার কথা বলেন বিশেষজ্ঞরা। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

LEAVE A REPLY