জগন্নাথপুর উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শ্রীরামসি গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত শ্রীরামসি ওয়েলফেয়ার এসোসিয়েন ইউকের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে ২১ মে মঙ্গলবার। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মহান স্বাধীনতা যুদ্ধের সময় শ্রীরামসি গ্রামে গণহত্যায় নিহতদের স্মরণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।






