শিক্ষার্থীরা (লার্নিং লস) ঝুঁকিতে আছে

করোনাভাইরাসের অভিঘাতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ। আর এ সময়ে দেশের প্রাথমিকের ১৯ শতাংশ ও মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী শিখতে না পারার (লার্নিং লস) ঝুঁকিতে আছে। পুনরুদ্ধার কর্মসূচি হাতে নিয়ে এদের না শেখালে তারা ঝরে পড়বে। বেসরকারি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণাটি শহর ও মফস্বলের প্রায় ৬ হাজার ৯৯ জন অভিভাবকের ওপর জরিপের ভিত্তিতে করা হয়েছে। গত ১১ থেকে ৩১ মার্চ এ জরিপ করা হয়।