শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার সকালে ভর্তি কমিটির সভা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.sust.edu/result) পাওয়া যাবে। এ ছাড়া SUST RESULT Roll No লিখে ১৬২৪২ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠালে ফল পাওয়া যাবে।

LEAVE A REPLY