গত ৯ জুলাই মঙ্গলবার ফোর্ড স্কয়ার মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ, লন্ডন মহানগরী শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্ব সাধারন সম্পাদক মাও. জসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্তিত সকলের সর্ব সম্মতি ক্রমে আগামী ২৩শে জুলাই রোজ মঙ্গলবার অভিষেক অনুষ্টানের তারিখ ধার্য্য করা হয়েছে, ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হবে। এরসাথে আগামী এক বৎসরের কর্মসূচি ও বাজেট গ্রহন করা হয়।
মিটিংয়ে ২৩শে জুলাই অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্টানে লন্ডন মহানগরী জমিয়তের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দের উপস্থিত হতে বিশেষ আহ্বান জানানো হয়।






