লক্ষ্যে পৌঁছাতে বড় লাফ দিতে যায়নি: প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে এ পর্যন্ত এসেছে। একটি লক্ষ্য স্থির করে নিয়মের মধ্য দিয়ে ধাপে ধাপে যে সবকিছুই অর্জন করা সম্ভব, সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। তিনি বলেন, লক্ষ্যে পৌঁছাতে বড় লাফ দিতে যায়নি।

শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এটাই চাইব, মানুষের জীবনমান উন্নত হবে, এই বাংলাদেশের একটি মানুষও দরিদ্র, গৃহহারা থাকবে না, বিনা চিকিৎসায় কষ্ট পাবে না এবং সার্বিকভাবে এই দেশ হবে একটা উন্নত সমৃদ্ধ দেশ।’

LEAVE A REPLY