যুক্তরাজ্যস্থ গ্রেটার শাহারপাড়া যুবসংঘের উদ্দোগে ৭ অক্টোবর রোববার পূর্বলন্ডনের পপলারে একটি কমিউনিটি সেন্টারে আর্তমানবতার কল্যাণে, শিক্ষা, সামাজিক উন্নয়নে প্রবীণদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ জিএসপিজেএস সিনিয়র সিটিজেন এ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়।
যুক্তরাজ্যস্থ গ্রেটার শাহারপাড়া যুবসংঘের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের নান্দনিক মনোমুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পীকার কাউন্সিলর আয়াছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুটন বারা কাউন্সিলের পাস্ট মেয়র কাউন্সিলর তাহির খান।






