ফেসবুক ব্যবহারে ‘হঠাৎ’ সমস্যা

ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যায় পড়ছেন অনেকেই। আজ রোববার বিকেল সাড়ে চারটার পর থেকেই বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক সাইট ও অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েন। যুক্তরাজ্যের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সার্ভারে সমস্যার কারণে ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে।

অনেকে ফেসবুকে ঢুকতে পারলেও কনটেন্ট লোড হতে সমস্যা হচ্ছে। আজ সকাল থেকেই এ সমস্যা দেখা দিতে শুরু করে। হাজারো ফেসবুক ব্যবহারকারী টুইটার প্ল্যাটফর্মে ফেসবুকে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করছেন।

LEAVE A REPLY