লন্ডনে বর্নাঢ্য আয়োজনে এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের পূণর্মিলনী অনুষ্ঠিত

বর্নাঢ্য ও ঝাকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেলো এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রথম ঐতিহাসিক পূণর্মিলনী ২০১৭। সুরমার কল্লোল টেমসের তীরে পূর্ব লন্ডনের অভিজাত হল দ্যা অট্রিরিয়াম লন্ডনে গত ২১ মে অনুষ্ঠিত হয়ে গেলো প্রথম ঐতিহাসিক পুর্নমিলনী। বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহনে হল পরিনত হয়েছিল এক খন্ড এমসি একাডেমীতে। শিক্ষার্থীদের ঢল সামলাতে হিমশিম খেতে হয়েছিল আয়োজকদের।

পূণর্মিলনী অনুষ্ঠানকে নান্দনিক পরিবেশে সৃস্টির লক্ষ্যে অট্রিয়ামের প্রবেশধারে এমসি একাডেমীর আধুনিক গেইটের আদলে তৈরী করা হয়েছিল হুবহু আরো একটি এ সি একাডেমী গেইট। যা প্রতিটি অংশগ্রহনকারীদের বিশেষভাবে নজর কাড়ে। প্রত্যেকেই ছবি তুলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যেন তাঁরা বৃটেনের মাটিতে পেয়েছেন আরো একটি এমসি একাডেমী।

LEAVE A REPLY