লন্ডনে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেটের আসর

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষে লন্ডনে আগামী ২২ জুলাই সোমবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট ২০১৯‘র আসর। লন্ডনের অন্যতম ক্রিকেট ভেন্যু হেকনি মার্শ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের এ ক্রিকেট টুর্নামেন্ট।

ব্রিটেনের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। নিউ ক্রিকেট ক্লাব, এবি এম মৌলভী বাজার, বারকিং ক্রিকেট কøাব, সিলেট রয়েলস, ওসমানাী নগর ইয়থ এসোসিয়েশণ সহ বিভিন্ন নামে বাংলাদেশকে তুলে ধরছে টুর্নামেন্টের দলগুলো। আগামী ২০ জুলাই শনিবার রাত ৮ টায় এনটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে ১৬ দলের ড্র অনুষ্ঠিত হবে। আগামী ২২ জুলাই সোমবার নকআউট ভিত্তিতে প্রথম রাউন্ড এবং কোয়াটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই মঙ্গলবার সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY