লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনে ১২জনের মৃত্যুর খবর: বাঙালী পরিবার নিখোঁজ

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনে এপর্যন্ত ৬জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। আহত আরো  ৬৮ জনের বেশি বলে জানাগেছে। তাদেরকে ৬টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২০জনের অবস্থা আশংকাজনক। গতকাল রাত ১টার দিকে আগুন লাগে ২৭ তলা এই টাওয়ারে। উক্ত টাওয়ারে দেড়শর মতো ফ্ল্যাট রয়েছে এতে প্রায় ৬শ লোকের বসবাস। এর মধ্যে অধিকাংশ লোককে বের করে আনা সম্ভব হলেও বহু লোক মারাগেছেন আশংকা করতে ফায়ার সার্ভিস। এর মধ্যে বাঙালী একটি পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন। এই ভবনের ১৪২ নম্বর ফ্ল্যাটে কমরু পরিবার থাকেন বলে তার স্বজনরা জানান।

LEAVE A REPLY