ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশীবংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিককে বুধবার লন্ডনের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথিমধ্যে ২৪ ঘণ্টার যাত্রাবিরতিতে তিনি লন্ডনে অবতরণ করেন। সেখানেই দুই বাঙালি কন্যাকে শুভেচ্ছা জানান তিনি।






