যেমন হতে হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের মনোনয়নপ্রত্যাশীদের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে ও গণমাধ্যমজুড়ে যেসব প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেওয়ার মতো কঠিন প্রার্থী কে হচ্ছেন কিংবা কার কাছে আছে শিরোনাম-আকর্ষণ করার মতো ধারণা?

কিন্তু ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী কেমন হওয়া উচিত, সে সম্পর্কে চিন্তা করার আরও একটি ভালো উপায় রয়েছে। যদি ডেমোক্র্যাটরা একটি উদার ত্রাণকর্তা অনুসন্ধান করেন, তবে তাঁরা একটি মৌলিক ভুল করার ঝুঁকি নেবেন। যাঁকে মনোনীত করা হবে, তিনি শুধু ট্রাম্পের মতো একজন চরম ধ্বংসকারীর বিরুদ্ধেই লড়াই করবেন না, যুক্তরাষ্ট্রজুড়ে মধ্যপন্থী নেতাদের ক্ষমতায়নেও কাজ করবেন।

LEAVE A REPLY