যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারোচ পদত্যাগ করেছেন। ট্রাম্প প্রশাসন নিয়ে করা ই-মেইল বার্তা ফাঁসের জের ধরে আজ বুধবার তিনি পদত্যাগ করেছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় কিম ডারোচের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কিম ডারোচের ভাষ্য, তিনি পদত্যাগের মধ্য দিয়ে কিছু ‘বাজে সমালোচনার’ বিষয়ে ইতি টানতে চাচ্ছেন। কিমের দাবি, তিনি দায়িত্বের বাইরে কোনো কাজ করেননি।

LEAVE A REPLY