মূসক–ভ্যাটসহ পাওনা না দেওয়ায় অপারেটরদের কাছ থেকে টাকা নেয়নি বিটিআরসি

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওনা রাজস্ব নেয়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

সংগঠনটি জানিয়েছে, অপারেটরগুলো তাদের গত প্রান্তিকের (এপ্রিল-জুন) রাজস্বের অংশ, সামাজিক দায়বদ্ধতা তহবিল ও বাৎসরিক তরঙ্গ ফি বা মাশুল বাবদ পাওনা নিয়ে আজ বুধবার বিটিআরসির কাছে গিয়েছিল। কিন্তু এ অর্থের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাবদ পাওনা টাকা অন্তর্ভুক্ত না থাকায় বিটিআরসি তা গ্রহণ করেনি।

অ্যামটব জানিয়েছে, বিটিআরসির ভ্যাট নিবন্ধন না থাকায় অপারেটরগুলো ভ্যাট বাবদ টাকা জমা দেয়নি। অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ এক বিজ্ঞপ্তিতে বলেন, গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া মূসক আইন অনুযায়ী ভ্যাট আদায়কারী প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন থাকার বিষয়ে বাধ্যবাধকতা আছে।

LEAVE A REPLY