মেইনস্ট্রিমের ‘এএটি’ অ্যাওয়ার্ডে ভূষিত হলো তাজ একাউনটেন্টস

বিশ্বের ১৪০ হাজার সদস্যধারী বৃটিশ একাউন্টিং প্রফেশনলাদের প্রতিষ্ঠান ‘এএটি’র দু’দিনব্যাপী কনফারেন্স ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান গত ৮ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সের শেষদিনে বিভিন্ন ক্যাটাগরিতে সফল ৫জনকে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। একমাত্র বাংলাদেশী বা বিএমই হিসেবে মেইনস্ট্রিম এই অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন পূর্ব লন্ডনের তাজ একাউনটেন্টস এর ম্যানেজিং ডাইরেক্টর আবুল হায়াত নুরুজজ্জামান।

এ উপলক্ষ্যে উইনজরের এক অভিজাত হোটেলে সারাদেশ থেকে ফাইন্যালিস্ট একাউটেন্ট বা একাউটেন্সি প্রতিষ্ঠান ছাড়াও ইন্ড্রাস্ট্রির শীর্ষ ব্যক্তিত্বরা যোগদেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব একাউন্টিং টেকনিশিয়ান (এএটি)-এর সিইও মার্ক ফারার। অনুষ্ঠানে ‘লাইসেন্স মেম্বার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ বিজয়ী আবুল হায়াত নুরুজজ্জামান সম্পর্কে এএটি’র পক্ষ থেকে বিশেষ প্রশংসা করা হয়। ৪’শ ক্লাইন্টধারী তাজ একাউটেন্টসকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে মোট ৫জন সর্টলিস্টেড ফাইনেলিস্ট থেকে বিজয়ী ঘোষণা করা হয়।

আবুল হায়াত নুরুজজ্জামান তাঁর সাফল্যের প্রতিক্রিয়ায় বলেন, আমরা যে উচ্চমানের সার্ভিসের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এই অ্যাওয়ার্ডস তারই স্বীকৃতি। আমি এবং আমার টিম মেম্বার সকলেই এই সাফল্যে দারুন আনন্দিত ও গর্বিত। তবে এটি কমিউনিটির প্রফেশনাল সার্ভিস প্রভাইডারদেরও উৎসাহিত করবে বলে আমি মনে করি। তিনি বলেন, একাউন্টিং পেশায় কোয়ালিফিকেশন এবং উচ্চমান খুবই জরুরি।

LEAVE A REPLY