ব্রিটেনে বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভারদের স্বার্থরক্ষা, তাদের দাবী দাওয়া আদায় ও নিত্য নতুন আইন সম্পর্কে ড্রাইভারদের অবহিত করার লক্ষ্য নিয়ে গঠিত ‘ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনে’র দ্বি-বার্ষিক সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।






