অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ–কর্মকর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে পাকিস্তানকে। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ রায় দেন। কুলভূষণের কাছে ভারতীয় কনস্যুলার অফিসের প্রবেশাধিকারের অনুমতিও দিয়েছে আইসিজে।
আইসিজে তাদের রায়ে বলেছে, পাকিস্তান কার্যকরভাবে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পর্যালোচনা ও পুনর্বিবেচনা না করা পর্যন্ত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড স্থগিত থাকা উচিত। কুলভূষণের কাছে ভারতীয় কনস্যুলারের প্রবেশাধিকারে বাধা দিয়ে পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলেও মনে করে আইসিজে।






