ব্রিটেনের বিমানবন্দরগুলোতে ধর্মঘট

ব্রিটেনের বড় বিমানবন্দরগুলোতে ধারাবাহিক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শুক্রবার ছিল প্রথম ধর্মঘট। ২৩ তারিখ থেকে শুরু হওয়া এই ধর্মঘট বছরের শেষ পর্যন্ত চলবে, কেবল ২৭ তারিখ ছাড়া। বর্ডার ফোরস এর কর্মীরা বিমানবন্দরের বাইরে পিকেটিং করেন। তবে ভেতরে যাত্রীদের খুব একটা ভোগান্তি হয়নি।

এদিকে অনেক বড় রেলওয়ে স্টেশনে ধারনার চেয়ে বেশী ব্যস্ততা ছিল। যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি হওয়ার শঙ্কায় অনেকে আগে থেকে প্রস্তুতি নিয়েছেন।

রেল যাত্রীদের ধর্মঘটের সময়সূচী বিবেচনায় নিয়ে আগে থেকে সতর্কভাবে যাতায়াতের পরিকল্পনা করতে হচ্ছে।