হাতকড়া ও ডান্ডাবেড়ি

গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজায় নেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দুটি মানবাধিকার সংগঠন। তারা বলেছে, এটা মৌলিক মানবাধিকারের পরিপন্থী।

এ ছাড়া একজন বিশিষ্ট আইনজীবী বলেন, এটা মধ্যযুগে ফিরে যাওয়ার একটি বীভৎস উদাহরণ। তথ্যমন্ত্রী হাছান মাহমুদও মনে করেন, আলী আজমের ডান্ডাবেড়ি ও হাতকড়া খুলে দিলে ভালো হতো।মায়ের মৃত্যুর খবরে গত মঙ্গলবার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। নিজ বাড়িতে নেওয়ার পর তিনি নিজেই মায়ের জানাজা পড়ান। এ সময় তাঁর হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো ছিল।