ব্রিটবাংলা রিপোর্ট: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রিটবাংলা২৪.কম

মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় অভিষিক্ত হয় ব্রিটবাংলা২৪.কম। এ সময় অতিথিরা ব্রিটবাংলা২৪ এর কাছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনসহ নানা আশা প্রত্যাশার কথা তুলে ধরে বিভিন্ন পরামর্শ দেন। ইস্ট লন্ডনের ব্লুমুন সেন্টারে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো অনুষ্ঠানটি এলবি২৪ টিভিতে লাইভ দেখানো হয়। অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশার নেতৃত্বে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ব্রিকবাংলা২৪.কমের বাটনে ক্লিক করেন। এ সময় ব্রিটিবাংলার পুরো টিমকে পরিচয় করিয়ে দেন সম্পাদক কামাল মেহেদী।

এতে নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন আহাদ চৌধুরী বাবু, ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম, আইটি সম্পাদক ওয়ালিদ বিন খালিদ, কমিউনিটি সম্পাদক রেজাউল করিম মৃধা, ইয়ূথ সম্পাদক প্রপা রেজোয়ানা আনোয়ার, এসিসটেন্ট ইয়ূথ সম্পাদক হামিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক আসম মাসুম।

LEAVE A REPLY