বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে’র সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকে উদ্যোগে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ফ্যামেলি আইডেনটিফাই ইন এ গ্লোবাল সিটি, মাতৃভাষার গুরুত্ব ও নাইফ ক্রাইম নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
পূর্ব লন্ডনে কবি নজরুল স্কুলে গত শনিবার ১৩ জুলাই সংগঠনের সভাপতি আবু হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় ফ্যামেলি আইডেনটিফাই ইন এ গ্লোবাল সিটি নিয়ে বক্তব্য রাখেন ডক্টর মাহেরা রোবি । তিনি তার বক্তব্যে বলেন প্রত্যেকটি মানুষের তার জীবনে নিজের স্বকীয়তা, নিজের কালচার, নিজেদের ধর্ম, নিজেদের আত্মমর্যাদা ফুটিয়ে তোলার মাধ্যমে নিজেদের বিকাশ এবং আত্মপ্রকাশ অপরিহার্য । তিনি তার বক্তব্যে মানুষ তার শিকড় ধরে রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY