দেশের উপকূলীয় অঞ্চলে ৪৫ লাখ শিশু ঘূর্ণিঝড়ের আতঙ্কে নিয়ে বসবাস করে। দুর্যোগের সময়ে শিশুদের হারিয়ে যাওয়া, যৌন নিপীড়নের শিকার, শিশু শ্রম, পাচার এবং অনিরাপদ অভিবাসনের ঝুঁকি বেড়ে যায়।
ইউনিসেফের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার ‘জলবায়ু অর্থায়ন এবং শিশু’ বিষয়ক জাতীয় সংলাপে বক্তারা এসব তথ্য দেন। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটির সিথ্রিইআর যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।






