প্রিয়াঙ্কার বিয়েতে সালমান আছেন, শাহরুখ নেই!

বিয়ের সানাই বাজতে আর বেশি দেরি নেই। এ মাসের শেষ দিকে রাজস্থানের উমেদ প্যালেসে বহু প্রতীক্ষিত সেই বিয়ের আসর বসতে চলেছে। বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বিয়ের জমজমাট আসর বসবে ঐতিহ্যবাহী এই উমেদ প্যালেসে। তবে বিটাউনের তারাদের আলোয় এই প্যালেস আরও আলোকিত হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। বলিউডের ‘দেশি গার্ল’ বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের বিয়েতে বলিউডের কে কে উপস্থিত থাকবেন, তার তালিকা সামনে চলে এসেছে। জানা গেছে, সালমান খান আছেন এই তালিকায়। তবে সাবেক এই বিশ্ব সুন্দরী তাঁর সাবেক প্রেমিক শাহরুখ খানকে বিয়ের আমন্ত্রণপত্র এখনো পাঠাননি।

LEAVE A REPLY