নির্বিচার গুলি চালানো কি কমবে?

যুক্তরাষ্ট্রে যতবারই স্কুল–কলেজ, উপাসনালয় বা অন্য কোনো স্থাপনায় নির্বিচার গুলির ঘটনা ঘটে, ততবারই একটি প্রশ্ন সবার সামনে বড় হয়ে দেখা দেয়। সেটি হলো: এই হামলার নেপথ্যের আসল কারণ কী?

আমেরিকায় নির্বিচার গুলিতে হতাহতের সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে, তবে এই ধরনের গুলির ঘটনা অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিটিতে গড়ে চারজন মারা গেছে। এই আগস্টের প্রথম সপ্তাহেই টেক্সাসের এল পাসো এবং ওহাইওর ডেটন এলাকায় নির্বিচার গুলি হয়েছে। এই দুটি ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্রের অধিকার লবি, বিশেষ করে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)-এর দাবির নৈতিক ভিত্তির কোমর ভেঙে দেবে।

LEAVE A REPLY