জার্মানির আনুগা মেলায় ৫২ লাখ ডলার রপ্তানি আদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০১৯’-এ ৫২ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ।

জার্মানির কোলন শহরে ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এই মেলা। এবারের মেলায় বিশ্বের ১০০টি দেশ থেকে ৭ হাজার ৫৯০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। আনুগা প্রদর্শনীতে এবার নিয়ে মোট ১২ বারের মতো অংশ নিল প্রাণ।

LEAVE A REPLY