‘এটাই বাংলাদেশের সেরা ম্যাচ’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশের কোচ জেমি ডে। কাতারের বিপক্ষে ০-২ গোলে হারলেও খুশি বাংলাদেশের এই ব্রিটিশ কোচ। শিষ্যদের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে ম্যাচ শেষে ঘোষণা দিয়েছেন, ‘ছেলেদের খেলায় আমি খুশি। আমার অধীনে এটাই বাংলাদেশের সেরা ম্যাচ।’

এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ চোখে চোখ রেখে খেলেছে জামাল ভূঁইয়ারা। বৃষ্টি ভেজা মাঠের পুরো সুবিধাই আদায় করে নিয়েছেন তারা। দ্বিতীয়ার্ধে এশিয়ান চ্যাম্পিয়নদের ওপর দিয়ে বইয়ে দিয়েছে আক্রমণের ঝড়। কিন্তু দলকে খেসারত দিতে হয়েছে গোল মিসের। দুর্দান্ত খেলেও পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশ জেমি, ‘গোল পাওয়া উচিত ছিল আমাদের। পয়েন্ট না পাওয়ায় কিছুটা হতাশা আছে। যাই হোক ছেলেরা যা খেলেছে আমি তাদের নিয়ে গর্বিত।’

LEAVE A REPLY