চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা সাদা করলেন ১১ হাজার ৮০৬ ভরি সোনা

চুয়াডাঙ্গায় দুই দিনের স্বর্ণমেলায় ১১ হাজার ৮০৬ ভরি সোনা কর দিয়ে বৈধ বা সাদা করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বৈধ করতে ব্যবসায়ীরা মোট কর দিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ৫ হাজার ১২ ভরি রুপা এবং ১ হাজার ৭১৭ ক্যারেট হীরা বৈধ করেছেন ব্যবসায়ীরা।

কর অঞ্চল খুলনায় গত ২৪ ও ২৫ জুন দুই দিন স্বর্ণমেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চুয়াডাঙ্গার স্বর্ণ ব্যবসায়ীরা মেলায় অংশ নেন। মেলায় নিবন্ধিত স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের অঘোষিত ও মজুত সোনা, স্বর্ণালংকার, হীরা ও রুপার ঘোষণার বিপরীতে কর পরিশোধ করে তা বৈধ করার সুযোগ দেওয়া হয়। তবে বেশির ভাগ ব্যবসায়ী স্থানীয় সমবায় ভবনে অবস্থিত সার্কেল-৯, চুয়াডাঙ্গা, কর অঞ্চল-খুলনার উপকর কমিশনারের কার্যালয়ে কর পরিশোধ করেছেন। তাঁরা ২৪ থেকে ৩০ জুন পে-অর্ডারের মাধ্যমে তাঁদের রিটার্ন দাখিল করেন।

LEAVE A REPLY