মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার আকস্মিকভাবে এক পাক ঘুরে এলেন উত্তর কোরিয়ায়। দেশটির পারমাণবিক কর্মসূচির ঘোর বিরোধী বলে ট্রাম্প দেশটির চোখের বালি। কিন্তু তাঁর সফরে দেশজুড়ে যে বাহবা পড়ে যায়, এতে কে বলবে ট্রাম্প তাদের শত্রু। ট্রাম্পের এ সফরকে তারা ‘বিস্ময়কর ঘটনা’ বলে অভিহিত করে।
আজ সোমবার ওই অভূতপূর্ব বৈঠকের ব্যাপক প্রচার করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিসহ (কেসিএনএ) সব মিডিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ‘ট্রামের পরামর্শে’ ওই বৈঠক ‘ঐতিহাসিক’ ছিল।






