গরহাজির ও অতিহাজির—তাঁরা ভালো থাকুন

গত ৩০ জুলাই রাতে বিভিন্ন টিভি চ্যানেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দেশে উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে কিছু জল্পনা ও টক শোতে আলাপচারিতা শুনেছিলাম। স্বাস্থ্যমন্ত্রী কোথায় আছেন, সেই নিয়ে আলোচনা। খবর ছিল ভিন্ন ভিন্ন গোছের। তিনি মানিকগঞ্জে অথবা ঢাকায় অথবা মালয়েশিয়ায়। পরের দিন ৩১ জুলাই প্রথম আলো (শেষের পাতায়) এয়ারপোর্ট সূত্র জানায় যে স্বাস্থ্যমন্ত্রী সপরিবার ২৮ জুলাই মালয়েশিয়া গেছেন। তাঁদের ফেরার টিকিটের তারিখ ৪ আগস্ট। টিকিট সূত্রের খবর ছাড়া এত বড় সরকার আর মন্ত্রণালয় কেউ সঠিক খবর দিয়েছিল বলে জানা যায়নি। (অবশ্য তিনি ইতিমধ্যে দেশে ফিরেছেন।)

সেই হাজার বছরের পুরোনো পুরাকথা বা শ্রুতি মনে পড়ে গেল—রোম যখন পুড়ছে, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। মন্ত্রী অবশ্যই বলতে পারেন, দেশ তো আর পুড়ছে না, হেথায় হোথায় কিছু লোকের জ্বর হয়েছে, ১৭ কোটি লোকের দেশে মৃতের সংখ্যা কুল্লে ৫০–এর আশপাশে। ভ্রমণে বাধা কোথায়। হক কথা, তিনি সপরিবার বহাল তবিয়তে থাকুন, এটাই আমাদের শুভকামনা।

LEAVE A REPLY