খোলা আছে অনেক পথ

একটা সময় ছিল যখন এইচএসসি কিংবা এ-লেভেল পাস করার আগে থেকেই সবাই ধরেই নিত জীবনের লক্ষ্য হবে চিকিৎসক কিংবা প্রকৌশলী। সবাই প্রশ্ন করত—কোথায় পড়বে? মেডিকেলে নাকি ইঞ্জিনিয়ারিংয়ে? শিক্ষার্থীরা যেকোনো একটিতে পড়ার ইচ্ছা প্রকাশ করত। কিন্তু সেই দিন এখন নেই। অনেকেই মুচকি হেসে উত্তর দেয় ‘না, কোনোটিতেই না।’
এ কথা সত্য, সামাজিক সম্মান আর আর্থিক স্বাচ্ছন্দ্য বিবেচনা করলে পুরো পৃথিবীতেই এই দুটি পেশা পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করে। কিন্তু এটাও বাস্তব, পৃথিবীতে এখন অনেক কিছুর নতুন নতুন চাহিদা সৃষ্টি হয়েছে। এগিয়ে গেছে বিজ্ঞান ও প্রযুক্তি। তৈরি হয়েছে যুগের প্রয়োজনে নতুন নতুন পেশা ও কর্মক্ষেত্র। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কর্মক্ষেত্রের তালিকায় স্থান করে নিয়েছে বেশ কিছু নতুন এবং এ সময়ের চাহিদাসম্পন্ন পেশা। গবেষণাধর্মী বা প্রযুক্তিনির্ভর অন্যান্য বিষয়ে পড়েই বাংলাদেশের ছেলেমেয়েরা এখন স্থান করে নিয়েছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড আর এমাইটির মতো জায়গায়। কাজ করছে গুগল, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউএসএ, গোল্ডম্যান স্যাচ, রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ডের মতো প্রতিষ্ঠানে।

LEAVE A REPLY