কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেশনজটের সঙ্গে আছে অনিয়ম

রনিকুল ইসলাম ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে স্নাতকে (সম্মান) ভর্তি হয়েছিলেন। ক্লাস শুরু হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে। স্বাভাবিকভাবে চললে এখন তাঁর ষষ্ঠ সেমিস্টারে (ছয় মাসে একটি সেমিস্টার), অর্থাৎ তৃতীয় বর্ষের শেষ পর্যায়ে থাকার কথা। কিন্তু এখন চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে মাত্র। ফল প্রকাশিত হয়নি। প্রায় এক বছর সেশনজট আছে তাঁদের।

এ রকম আরও কয়েকটি বিভাগে এক থেকে দেড় বছর পর্যন্ত সেশনজট লেগে আছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আবাসন-সংকটের কারণে মফস্বল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মেসে থাকা নিয়েও হচ্ছে নানা সমস্যা। আছে পরিবহনেরও সংকট।

এ ছাড়া আইন ভঙ্গ করে ফেল করা কয়েকজন শিক্ষার্থীকে প্রায় দুই বছর পর অন্য বিভাগে ভর্তি করানো, পরীক্ষা না নিয়েও শিক্ষার্থীদের মনগড়া নম্বর দেওয়া, শিক্ষক নিয়োগে একটি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেওয়াসহ প্রশাসনিক অনিয়মের অনেক অভিযোগ আছে।

LEAVE A REPLY