এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু

১৮ জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। এরপর ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হচ্ছিল না।

ইংরেজি ভার্সনের অ্যাসাইনমেন্ট না দেওয়ায় একেক স্কুল একেক রকম অনুবাদ করে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিচ্ছিল। এতে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন অভিভাবকেরা। এরপর অ্যাসাইনমেন্ট প্রকাশিত হলো।