শালদুধ শিশুর প্রথম টিকা

বিজ্ঞাপন

মায়ের উপকারিতা

● সন্তান প্রসবের পরপর সন্তানকে দুধ দেওয়া শুরু করলে দ্রুত জরায়ুর সংকোচন হয় এবং রক্তক্ষরণ বন্ধ হয়।

● পরবর্তী সময়ে মায়ের ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্তন ক্যানসার ইত্যাদি রোগ প্রতিরোধে এর ভূমিকা আছে। বুকের দুধ দিলে প্রসব–পরবর্তী বিষণ্নতা দূর হয় বলেও গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

শালদুধ নিয়ে কিছু কথা

● শিশুর জন্মের পর কয়েক দিন যে দুধ পাওয়া যায়, তার নাম শালদুধ। বলা হয়, শালদুধ শিশুর প্রথম টিকা। কারণ, এতে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি থাকে, যা শিশুকে প্রাথমিক সুরক্ষা দেয়। শালদুধে পর্যাপ্ত আমিষ থাকে, যা শিশুর অপরিণত খাদ্যনালিতে ভালোভাবে শোষিত হয় ও তাকে সুস্থ রাখে।

করোনাকালে ব্রেস্ট ফিডিং

মায়ের করোনা সংক্রমণ হলেও তিনি নিশ্চিন্তে শিশুকে দুধ দিতে পারবেন। সব স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক পরে, হাত ভালো করে ধুয়ে তিনি সন্তানকে দুধ দেবেন। যদি তিনি অসুস্থ থাকেন, তবে দুধ পাম্প করে দিলে অন্য কেউ তা চামচ দিয়ে খাওয়াবেন।