আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের দুই দিনই বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। খুলনার সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ইমরুল কায়েসের দল।

দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ৭.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে এসে ৩৩.২ ওভার ব্যাটিং করে স্বাগতিকেরা। ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে, নিশ্চিত হয়ে যায় তৃতীয় দিনই। বাকি ছিল আনুষ্ঠানিকতার।

LEAVE A REPLY