অ্যান্ড্রয়েড আর ‘মিষ্টি’ নয়

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের নাম রাখার ক্ষেত্রে ইংরেজি অক্ষরের ক্রম ও সে অক্ষর দিয়ে মিষ্টির নাম রাখার চল ছিল। এবারে অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সে ধারা ভেঙে ফেলল গুগল। অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমকে বলা হয়ে ‘অ্যান্ড্রয়েড ১০’ বা ‘অ্যান্ড্রয়েড টেন’।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মজার নামকরণ শুরু করে গুগল। ওই ধারা অনুযায়ী নতুন সংস্করণটির নাম এত দিন ‘কিউ’ বলা হচ্ছিল। গুগল বলছে, তারা ওই নাম রাখার ধারা বদলে ফেলছে। কারণ, এতে গ্রাহকদের হালনাগাদ সংস্করণটির নাম মনে রাখতে কষ্ট হয়।

LEAVE A REPLY