যে সফটওয়্যার ব্যবহার করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে, সেটির সম্ভাব্যতা যাচাইয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী ৩ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদের তৈরি করা সফটওয়্যারটি যাচাই করবে ওই বিশেষজ্ঞ কমিটি।






