আমরা ঢাকায় থাকি। তাই আমাদের গর্ব এখন আকাশ ছোঁয়া, গগনচুম্বী।
অধমের নিবেদন—আমাদের সঙ্গে অন্য শহরের লোকদের সাক্ষাৎ হলে তারা যেন মাথাটা একটু নিচু করে, মাটির দিকে তাকিয়ে আমাদের সঙ্গে কথা বলে। আমাদের এ শ্রদ্ধা ও সম্মান এখন প্রাপ্য। কারণ, দামেস্ক...
মঙ্গলবার, ঈদের আগের দিন জামিন পেলেন অভিনেত্রী নওশাবা। এর আগে জামিন পেয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। নওশাবার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ফেসবুক আইডি থেকে মানুষ মারার গুজব ছড়ানো হয়েছিল। তার পরও...
চলতি সপ্তাহে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় তিস্তা নদীর পাঁচটি পয়েন্টে অনেক মানুষের সঙ্গে তিস্তা নিয়ে কথা বলি। কুড়িগ্রামের চিলমারী, রাজারহাট, লালমনিরহাটের কালীগঞ্জ এবং নীলফামারীর ডিমলা উপজেলায় নদী তীরবর্তী মানুষ বলেছেন তাঁদের অভিজ্ঞতার কথা। তাঁদের সবার বক্তব্যে একটি বিষয়...
রোববার দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা খবরে দেখে খুব বিমর্ষ হয়ে পড়েছিলাম। ভাবতাম, এই বয়সী ছেলেমেয়েরা এখনো বাবা-মায়ের আঙুল ছাড়া আর কিছুই চেনে না। কী দুর্ভাগ্য আমাদের! বাস্তবজ্ঞানশূন্য একটা প্রজন্ম বেড়ে উঠছে, যাদের অভিজ্ঞতা বলে কোনো জিনিস থাকবে না।...
পাকিস্তানে সেনাবাহিনী দুভাবে দেশ শাসন করে। কখনো সিংহাসনে বসে, কখনো সিংহাসনের পেছনে বন্দুক হাতে দাঁড়িয়ে। এবার তারা নিজেরা বসছে না বটে, তবে বসাতে যাচ্ছে তাদের রাজনৈতিক পালকপুত্র ইমরান খানকে। তুরস্কের এরদোয়ান একনায়কতা করলেও সেনাতন্ত্রকে বশে রাখতে পারছেন। কিন্তু পাকিস্তান...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১১ জুলাই সরকারি চাকরিতে কোটা বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন, তার পরদিন জাতীয় সংসদে বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। সরকার এই রায় অমান্য করতে...
কৌতুকসাম্রাজ্যে চিরস্থায়ী আসন অধিকার করে রেখেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ। প্রথমেই একটা বুশ কৌতুক বলে নিই। বুশ গেছেন একটা স্কুল পরিদর্শনে। তখন একটা বাচ্চা ছেলে উঠে দাঁড়াল। তার নাম স্ট্যানলি। সে বলল, ‘আমার তিনটা প্রশ্ন আছে। বলব?’
বলো।’ বুশ...
সিলেটের এক বন্ধু ঠাট্টা করে বললেন, এখানে রান্নাঘরের চেয়ে রেস্তোরাঁ বেশি। মানুষ হোটেলে খেতে বেশি পছন্দ করে। সিলেটে রেস্তোরাঁগুলোর নামও সুন্দর—পানসি, পাঁচ ভাই, ভোজনবাড়ি, সাম্পান ইত্যাদি। একেকটি রেস্তোরাঁয় শ খানেক মানুষ একসঙ্গে বসে খেতে পারেন। বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়িয়ে...
শৈশবে মাঠে খেলতে গিয়ে ব্যথা পেলে ঘরে ফেরার পর দাদি বা নানি চুন-হলুদ মাখিয়ে দিতেন। কাপড় দিয়ে এক রাত বেঁধে রাখলেই ব্যথা উধাও হয়ে যেত। সর্দি-কাশি হলে প্রতিবেশী ফুপু বা খালা বাগান থেকে তুলসীপাতা এনে রস করে দিতেন। সেরে...
বেশ কয়েক বছর হলো ‘তৃণমূল’ শব্দটি বেশ চাউর হয়েছে। শুনতে ভালো লাগে। মনে হয়, এ যেন শিকড়ে ফিরে যাওয়া, মাটির সোঁদা গন্ধ আর কাদামাখা শরীর নিয়ে হাজার বছর ধরে বহমান প্রান্তজনের জীবনধারার ছোঁয়া অনুভব করা।
তৃণমূলের একটি আবহ পাওয়া যায়
রাজনৈতিক...













