‘কোচ তো আমাদের খাইয়ে দিতে পারবে না’

কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে দু ধরনের রূপ দেখছেন। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কাউকে হারানোর ক্ষমতা রাখা দলটি টেস্ট এলেই চুপসে যাচ্ছে। নিজেদের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ভারতের মাঠেও প্রায় আড়াই দিনের মধ্যে হেরে গেছে বাংলাদেশ। এতে কোচ ডমিঙ্গো দলকে কী দিচ্ছেন সে প্রসঙ্গও উঠে যাচ্ছে। তবে দলে ফেরা পেসার আল আমিন হোসেন বলেছেন, ভালো করার দায়িত্বটা তাঁদের, কোচের নয়।

ইন্দোর ছেড়ে আজ কলকাতায় এসেছে বাংলাদেশ। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে আল আমিন জানিয়েছেন অনুশীলনে সব ঠিকঠাক হচ্ছে কিন্তু মূল ম্যাচে গুবলেট পাকাচ্ছেন তারা, ‘অনুশীলন যতই করি না কেন কোচ তো আমাদের খাইয়ে দিতে পারবে না। আমাদের যে কাজ বা প্রক্রিয়াটা দেখিয়ে দেবেন, আমরা সেটা নিয়ে অনুশীলনে কাজ করব। ওখানেও কিন্তু সব ঠিকঠাক হচ্ছে। মাঠে চাপ থাকবে সব থাকবে কিন্তু কাজটা আমাদের। ভালো করার দায়িত্ব আমাদের। অনুশীলন যেমন ভালো হচ্ছে, সেটা মাঠের খেলাতেও দেখাতে হবে।’

LEAVE A REPLY