শীর্ষ ধনীর আসন পুনরুদ্ধার করলেন বেজোস

আবারও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে শীর্ষ ধনীর আসন হারানোর পর তা ফিরে পেয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ফোর্বস ম্যাগাজিনের ধনীর তালিকায় গতকাল সন্ধ্যায় বেজোসের সম্পদের পরিমাণ ছিল ১০৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের সম্পদ ছিল ১০৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

নানা কারণে সময়টা ভালো যাচ্ছে না জেফ বেজোসের। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে বিপুল পরিমাণ শেয়ার বেজোসের হাতছাড়া হয়ে গেছে। এর সঙ্গে বছরের তৃতীয় প্রান্তিকে আমাজনের আয় কমে যাওয়ায় শেয়ারের দাম তরতর করে পড়েছে। আমাজনের নিট আয় কমেছে ২৬ শতাংশ। বৃহস্পতিবার আমাজনের শেয়ারের দাম ৭ শতাংশ কমে গেলে ক্ষণিকের জন্য তিনি শীর্ষ ধনীর আসন হারান। তবে শুক্রবার আবারও শীর্ষ স্থান ফিরে পান বেজোস। সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

LEAVE A REPLY