প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অসাধারণ একটি আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর টুইটারে বাংলা ভাষাতে টুইট করেন ভারতীয় প্রধানমন্ত্রী। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোদি লিখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।’
এর আগে শনিবার ভারতের রাজধানীতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদি (শেখ হাসিনাকে) অবহিত করেছেন যে তাঁর সরকার ভারতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সম্ভাব্য দ্রুততম সময়ে চুক্তিটি সম্পাদনের জন্য কাজ করছে।’






