লন্ডনে এমপি মোকাব্বির খানের সাথে ভয়েস ফর বিশ্বনাথ নেতৃবৃন্দের মতবিনিময়

যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট ২ আসনের গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, তিনি এলাকার উন্নয়ন ও প্রবাসীদের দাবী দাওয়া আদায়ে সংসদের সোচ্চার ভূমিকা রাখবেন। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার, জাতীয় পরিচয়পত্র, সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইটের ব্যাপারে কথা বলবেন। ২৬ জুলাই শুক্রবার যুক্তরাজ্যে বিশ্বনাথ প্রবাসী সাংবাদিকদের সংগঠন ভয়েস ফর বিশ্বনাথের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলি বলেন।

LEAVE A REPLY