এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান।

এর আগে গত ২৬ এপ্রিল নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। এরপর তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি বিএসএমএমইউর একটি কেবিনে চিকিৎসা পরবর্তী সেবা নিচ্ছেন।

LEAVE A REPLY